১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:৩৪

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শাকিব খানের ব্যাংক হিসাব তলব

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১

  • শেয়ার করুন

চিত্রনায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি কর অঞ্চল ১২ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই চিঠি পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর অঞ্চলটির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১১৩ (এফ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।

তথ্য দাতার পিতার নাম আবদুর রব, মাতা রোজিয়া বেগম, স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুর। বর্তমান ঠিকানা গুলশান ২।

চিঠিতে বলা হয়েছে, শাকিব খান রানা এবং তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ ব্যাংক হিসাব অথবা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে জমা দিতে হবে।

এ ছাড়া একই সময়ের মধ্যে যে কোন ধরনের বা মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যে কোন ধরনের সেভিংস ইনস্ট্রুমেন্টস, ইনভেস্টমেন্ট স্কিম বা ডিপোজিট স্কিম বা অন্য যে কোন ধরনের বা নামের হিসাব পরিচালিত বা রক্ষিত হয়ে থাকলে তা দিতে বলা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন