২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:০১

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

লবণচরা থানার কড়া নজরদারীতে প্রায় দেড় মণ গাঁজাসহ আটক-২

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে এবার ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ পাচারকারীকে আটক করল থানা পুলিশ। আটকৃতরা হলেন পটুয়াখালীর বাউফল থানার কেশবপুর এলাকার মৃত জয়নাল গাজী ও মৃত মনোয়ারা বেগমের পুত্র অলি গাজী (৩৯) এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার উত্তর রাঙ্গাবালী এলাকার মৃত মেহেরুন্নেছা ও মৃত সেকেন্দার আলী পুত্র মোঃ স্বপন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১ টায় নগরীর সাচিবুনিয়া বিশ্বরোডস্থ মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাঁজা পাচারকারীরা উক্ত ২ জন ঢাকা থেকে এনা পরিবহনে ৪টি ব্যাগে ১৩টি প্যাকেটের মাধ্যমে ৫৮ কেজি গাঁজা নিয়ে খুলনায় আসছিলো। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে নগরীর সাচিবুনিয়া মোড়ে লবণচরা থানার এস আই প্রদীপ বৈদ্য, এস আই মাসুম বিল্লাহ ও এস আই শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা পাচারের সাথে যুক্ত থাকার কথা শিকার করেছেন। তবে এ চালানের মূল হোতা কে এবং কার কাছে যাবে সেটা পাচারকারীরা জানেন না বলে জানিয়েছেন। দু’জনে ১০ হাজার টাকার বিনিময়ে এ মাদক (গাঁজা) ঢাকা থেকে খুলনায় নিয়ে আসেন। প্রথমে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে তাদের সাথে কেউ একজন দেখা করবেন তারপর সেখান থেকে নগরীর জোড়াকল বাজারে এ মাদক যাবে বলেও তারা জানিয়েছেন। তবে ঠিক কার কাছে পৌছাবে সেটা জানেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাচারকারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন