৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:৩০

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলায় তিন দিনের অনুষ্ঠানের সমাপনী

প্রকাশিত: মে ১০, ২০২৪

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং লোকমেলা’র সমাপনী শুক্রবার বিকালে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সংগীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। তিনি বাংলা সাহিত্যকে পূর্ণতা দিয়েছেন, দিয়েছেন বিশ্বসমাজে উচ্চপ্রতিষ্ঠা ও মর্যাদা। বিভাগীয় কমিশনার আরও বলেন, তাঁর গানগুলো আমাদের সকলকে অনুরনিত করে। তাঁর কর্ম ও চিন্তা সহস্রধারায় উৎসারিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রতিটি জায়গা তাঁর হাতের ছোঁয়ার সমৃদ্ধ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি বাংলাসাহিত্য বিশ্বসাহিত্যের মর্যাদা লাভ করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশলতা এবং সৃষ্টির অপূর্ব মাধুর্যকে উপলদ্ধি করতে হলে আমাদের রবীন্দ্রচর্চা বাড়াতে হবে এবং আগামী প্রজন্মকে রবীন্দ্রচর্চার ওপর গুরুত্ব দিতে হবে।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র ভারতী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জ্যোৎস্না চট্টোপাধ্যায়। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়দেব চৌধুরী, কেএমপির উপপুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা উপজেলার ২ নম্বর দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোঃ ভূইয়া শিপলু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন