২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:৪৬

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোংলায় বিপুল উৎসাহে চলছে ভোট গ্রহন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬

  • শেয়ার করুন

আলী আজীম, মোংলা : বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের মোংলা উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯ টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, জামাতের প্রার্থী অ্যাড. আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ)’র প্রার্থী মো. হাবিবুর রহমান মাস্টার এবং সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম প্রতিদন্দিতা করছেন।

এ আসনে ২টি উপজেলায় ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৬ টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৫১ জন। নারী ভোটার রয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন।

কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার, উপস্থিতি সন্তোষ জনক। তবে নারী-ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।

এখন পর্যন্ত এই উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন