১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:৪১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী খলিলুর রহমান গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেত্রকোনার কুখ্যাত যুদ্ধাপরাধী খ্যাত খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে সাভার থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

প্রসঙ্গত, খলিলুর রহমান ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি আল-বদর বাহিনীতে যোগ দেন। পরে চণ্ডিগড় ইউনিয়নে আল-বদর বাহিনীর কমান্ডার হন। তার বিরুদ্ধে ১৯৭১ সালে ২২ জনকে হত্যা, এক নারীকে ধর্ষণসহ পাঁচটি অভিযোগ ছিল। খলিল এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। এ মামলায় খলিলসহ মোট আসামি ছিলেন পাঁচ জন। বিচার শুরুর আগে একজন ও পরে তিন আসামি মারা যায়। গত ১৩ সেপ্টেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে খলিলুরকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন