২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:০৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহাকে মারধরের মামলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্তকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, খুলনা জেলা কারাগারের জেলার মোঃ মুনির হুসাইন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীর শিববাড়ী মোড়ের শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করে খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট। এসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্তসহ ২০-৩০ জন ব্যক্তি অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহার ওপর হামলা চালান।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সমীর কুমার সাহার মাথায় গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিতরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এসময় সমীর সাহাকে রক্ষা করতে এগিয়ে আসা মন্দিরের সাংগঠনিক সম্পাদক সুজয় সাহাকেও মারধরের শিকার হতে হয়।

ঘটনার দিনই আহত সমীর কুমার সাহা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ২২, তারিখ ১৬ আগস্ট ২০২৫। এতে সত্যানন্দ দত্তসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

মামলার পর থেকে সত্যানন্দ দত্তকে পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হলেও বৃহস্পতিবার তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন