২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৪১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ভোমরা পুরাতন হাটখোলা সর্বাজনিন পূজা মন্দির এ জাঁকজমকপূর্ণ ভাবে রাধা অষ্টমী পালিত

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, সীমান্ত ব্যুরোঃ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ভোমরা পুরাতন হাটখোলার সার্বজনিন মন্দিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধা অষ্টমী পালিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি বাবু কার্তিক চন্দ্র ঘোষের সভাপতিত্বে এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু দিপঙ্কর কুমার ঘোষের সঞ্চালনায় ৪ সেপ্টেম্বর বেলা ১২ টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল পূজার্চনা , হরিনাম সংকীর্ত্তন, ভাগবত পাঠ ও প্রসাদ বিতরণ। এ সময় আরো উপস্থিত ছিলেন পুরোহিত ভোলানাথ চ্যাটাজি, অনাদি ও মন্দির কমিটির সদস্য বৃন্দ। অনুষ্ঠানে হরিনাম পরিবেশন করেন জগদিশ কর্মকার, দিপক ঘোষ, বিশ্ব নাথ ঘোষ, সুমিত ঘোষ,কৃষ্ণ পদ ঘোষ, নারান ঘোষ, ভোলা দাস, দেবদাস , গণেষ ঘোষ। ভাগবত পাঠ করেন গোবিন্দ সরদার। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার সনাতন ধর্মের অনুসারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন