২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:১২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ভোক্তা-অধিকারের অভিযানে ৮৮ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কর্তৃক ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ হাজার টাকা জরিমানা আদায় হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা ২নং আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।


খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে ফুলতলা উপজেলার দামোদর, আফিল গেট ও শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার নতুনহাট ও পুলেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো নাজমুল হাসানের নেতৃত্বে কলারোয়া উপজেলার খোর্দ্দ, ঝিগরা ও কলারোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা ও বিসিক গেট এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার চকশ্যাম নগর ও কোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে সদর উপজেলার মগরা বাজার ও মাজার গেট এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার ইসলামপুর ও পরানান্দুয়ালী বাজারে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ২,৫০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে সদর উপজেলার বটতৈল চারমাইল ও ভাদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন