২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৪১

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভারত থেকে আমদানি হলো সাড়ে ৫২ টন বিস্ফোরক।

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল ।
মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছেন।
রোববার বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ভারতীয় ট্রাক বিস্ফোরক দ্রব্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বন্দর সূত্রে জানা যায়, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড (ডিজিএফ) অর্থায়নে তিন হাজার কিলোমিটার লাইন ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিকল্পনায় এ বিস্ফোরক ব্যবহার করা হবে। এ বিস্ফোরক দ্রব্যের আমদানিকারক মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড।
আমদানিকৃত বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ২১ হাজার পিস ডেটোনেটর ও ২১ হাজার পিস কো অ্যাংকর সামগ্রী। বিস্ফোরক দ্রব্যগুলো বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন সারথী এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করা হয়েছে।
কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ৭টি ট্রাকে করে চট্টগ্রাম নেওয়া হবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার সঙ্গে যাতে বিস্ফোরক দ্রব্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা যায়, এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন, পরবর্তীতে গত ১৪ মার্চ ৮ ট্রাকে ১১১ মেট্রিক টন ও ৬ মার্চ ৯ ট্রাকে ১৩০ মেট্রিক টন বিস্ফোরক এ বন্দর দিয়ে আমদানি করেছিলেন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। #
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৩/০৮ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন