১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:০৭

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

বিশ্বে প্রথম করোনামুক্ত হবে বাংলাদেশ: ড. বিজন

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১

  • শেয়ার করুন

বিশ্বে বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে এবং দ্বিতীয়বার এ দেশে করোনা বিপর্যয়ের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ও সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বিশিষ্ট অণুজীববিজ্ঞানী বলেন, ‘করোনাভাইরাসের নিয়মিত মিউটেশন (রূপ বদল) ঘটছে। বাংলাদেশে সংক্রমণ অনেক কমে এসেছে। আমি আগেই বলেছি, বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে। দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা করছি না।’

করোনা ভয়াবহতা থেকে রক্ষায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করে যাচ্ছেন অধ্যাপক বিজন কুমার শীল। স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে মাস্ক পরার প্রতি গুরুত্বারোপ করছেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ বিজ্ঞানী করোনার প্রভাব বিস্তার রোধে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গত বছর গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে করোনা শনাক্তকারী কিট উদ্ভাবক টিমের প্রধান হিসেবে কাজ করে আলোচনায় আসেন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন