৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:২০

শিরোনাম
খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১

  • শেয়ার করুন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা রক্ষায় দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক(অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে বলে বিবৃতিতে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ফয়জুর রহমান বলেন, স্থানীয় প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনকে সহযোগিতা করতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিজিবি টহল শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে ঢাকা শহরেও এ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এবার সারাদেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৩৮টি মণ্ডপে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন