২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:২৭

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বড় আঁচড়া গ্রামে ডিবি পুলিশের অভিযান ফেনসিডিল,মদ ও ইয়াবাসহ আপন ২ ভাই আটক।

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল বড়আঁচড়া গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল,৩ বোতল বিদেশি মদ ও ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী ফয়সাল ও শাহীন নামে আপন দুই ভাই আটক।মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয় ।তাদের পিতা নাম আব্দুল মজিদ। বড় আঁচড়া এমপি মোড়ের বাসিন্দা।
আটক ফয়সাল ও শাহীন দীর্ঘদিন যাবত পিতা আব্দুল মজিদ এর ছদ্ম ছায়ায় এ মাদক ব্যবসা করে আসছে।এলাকাবাসীর দাবি যদি মজিদ কে আটক করা হয় তাহলে কুমে আসবে মাদক ব্যবসা রক্ষা পাবে যুব সমাজ।

ডিবি পুলিশ জানিয়েছে,মঙ্গলবার  ডিবির এসআই চন্দ্র কান্ত গাইন, এসআই শামীম হোসেন, এএসআই রঞ্জন বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল ছোটআচঁড়া মোড় ঠাকুর পুকুর পাড় এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী  বড় আঁচড়া গ্রামের মজিদ শেখের দুই ছেলে ফয়সাল শেখ ও শাহীন শেখকে ফেনসিডিল, মদ ও ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। যার মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা।

এর আগেও ফয়সাল ফেন্সিডিল সহ আটক হয়েছিল।তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে ডিবি নিশ্চিত করেছেন।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন ফয়সাল ও শাহীন এর আব্বা আব্দুল মজিদ দীর্ঘদিন যাবত ছেলেদের দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য এনে বিভিন্ন জেলায় সাপ্লাই দিয়ে থাকে এবং বাড়িতে বসে বিক্রি করেন।মজিদ কে আটক করে আইনে আওতায় আনা হলে কুমে আসবে মাদক ব্যবসা বলে এলাকার সূধী সমাজের দাবি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন