২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:২২

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

বঙ্গোপসাগরে আবারো একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে
এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে, যার অর্থ এ সময়ে শীতের অনুভূতি আরও তীব্রতর হতে পারে।

বুধবার (০৯ নভেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এটি আরও ঘনীভূত হতে পারে।
এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী দু’দিনে আবাহওয়ার সামান্য পরিবর্তন হবে। আর বর্ধিত পাঁচদিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমকি ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন