২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:১২

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

ফেক ফিল্ডিং নিয়ে বাংলাদেশের অভিযোগ সঠিক: আকাশ চোপড়া

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

ভারতের বিপক্ষে চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ শেষেই নুরুল হাসানের মন্তব্যের পর থেকে বিতর্কটা শুরু হয়। কিন্তু বিতর্ক নিয়ে বাংলাদেশকে খোঁচা দিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। এবার তাতে যোগ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে বাংলাদেশের অভিযোগ সঠিক ছিল।

বাংলাদেশের করা অভিযোগের ব্যাপারে আকাশ চোপড়া বলেছেন, ‘বাংলাদেশ সঠিক বিষয় নিয়েই অভিযোগ জানাচ্ছে। ওটা শতভাগ ফেক ফিল্ডিং ছিল। কোহলি বল হাতে না নিয়েও থ্রো করার ভঙ্গি করেছিল। মাঠে থাকা দুই আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার যদি ব্যাপারটা দেখত, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশ ৫ রান পেনাল্টি হিসেবে পেত। কিন্তু তেমন কিছু ঘটেনি। কারণ, আম্পায়ারের চোখ থেকে এত বড় ঘটনা এড়িয়ে গিয়েছে।’

ভারতের দেয়া ১৮৪ রান তাড়ায় বাংলাদেশ ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টার মতো বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। ডাকওয়ার্থ–লুইস–স্ট্যান পদ্ধতিতে বাংলাদেশের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে।

কোহলির ফেক ফিল্ডিংয়ের ঘটনাটা অবশ্য বৃষ্টি নামার আগেই। ভিডিও ফুটেজে দেখা যায়, বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারে লিটন দাস ও নাজমুল হোসেন যখন রানের জন্য দৌড়াচ্ছিলেন, বল হাতে না থাকলেও ফিল্ডিংয়ের বল সংগ্রহ করে থ্রোর ভান করেছিলেন কোহলি। নিয়ম অনুযায়ী যা ৫ রান জরিমানাযোগ্য।

শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচও হেরেছে ওই ৫ রানেই। আকাশ চোপড়া তার টু্ইটে সে কথা মনে করিয়ে বলেছেন, ‘বিষয়টি আম্পায়ারদের নজরে এলে তারা ৫ রান পেত। আর আমরাও ৫ রানে ম্যাচ জিতেছিলাম। ভারতীয় দল এই যাত্রায় বেঁচে গেলেও এর পর থেকে আম্পায়ারদের আরও সতর্ক হতে হবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন