৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:০৫

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

ফুলতলায় বিএনপির নিহত ৪ কর্মীর পরিবারকে ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খুলনার ফুলতলায় প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপির ৪ নেতা কর্মীর পরিবারকে ঈদ শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার রাতে খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ সরদার আলাউদ্দিন মিঠু, দামোদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ সরদার আবু সাঈদ বাদল, ফুলতলা ইউনিয়ন বিএনপির কর্মী শহীদ সাজ্জাদুর রহমান জিকো এবং দামোদর বরণপাড়া গ্রামের শহীদ নওশের আলী গাজীর পরিবারের হাতে ঈদ শুভেচ্ছা তুলে দেয়া হয়।

এ সময় খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা যুব দলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, অহিদুজ্জামান মোল্যা নান্না, কাজী আনোয়ার হোসেন বাবু, এনামুল হোসেন পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, বিএনপি নেতা সিরাজ মোড়ল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন