২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:১৯

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেকুয়ায় নৌবাহিনীর বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ১৩ অক্টোবর ২০২৫: বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় আজ সোমবার (১৩-১০-২৫) থেকে তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঙ্গণে উক্ত ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে।


ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা মানুষজনের দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্যও নৌবাহিনীর অন্য একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। চিকিৎসা সেবা গ্রহণকারীদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষজন দাঁত ও অন্যান্য রোগের চিকিৎসার জন্য ক্যাম্পেইনে আসছে। সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে ডেন্টাল ও মেডিসিন বিষয়ে চিকিৎসা প্রদান করা হবে। আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে চিকিৎসা সেবা প্রদান করায় সেবা গ্রহীতারা ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তি প্রকাশ করেছে।

চিকিৎসা নিতে আসা উপস্থিত বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন