১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:৪০

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

পিআইবি’র ডিজি জাফর ওয়াজেদের শ্বাশুড়ির ইন্তেকাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩

  • শেয়ার করুন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদের শাশুড়ি বেগম জাহানারা ভূঁইয়া আর নেই । ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি ছয় কন্যা, চার পুত্র ও নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। জানাজা শেষে তাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধীতপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাহানারা ভূঁইয়া ১৯৩০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বড় জামাতা পরমাণু শক্তি কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান ড. আব্দুল জলিল। আগামী বুধবার তার কুলখানি অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন