১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:১১

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছায় টিসিবি পণ্য ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছার উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হরিঢালী ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর মাধ্যমে স্বল্পমূল্যে হরিঢালী ইউনিয়নের কার্ডধারী উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এরপর কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ে শিক্ষানুরাগী ও সমাজসেবক এরফান আলী মোড়ল এর সভাপতিত্বে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের পৃষ্টপোষকতায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশন এর মাধ্যমে এলাকার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্জয় মন্ডল, সহকারী অধ্যাপক স্বপন কান্তি ঘোষ, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস ও ইউপি সদস্য রাজিয়া সুলতানা। পরে অতিথিবৃন্দ কপিলমুনি হাসপাতাল, কপিলমুনি বাজারস্থ পুণ্যভূমি বারুনী মেলা ঘাট পরিদর্শন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন