২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:৩৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

পাইকগাছার ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যার আসামির দায় স্বীকার

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১

  • শেয়ার করুন

খুলনা পাইকগাছা থানার ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি আলমগীর মোড়ল (২৭) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) প্রান্ত ঘোষ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এ তথ্য জানিয়েছেন সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা পুলিশ পরিদর্শক মোছাম্মদ মাহমুদা খাতুন।
তিনি বলেন, পাইকগাছার পুরাইকাঠির অচিন্ত (ভড়ু) ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষকে আসামিরা ২০২০ সালের ৭ অক্টোবর আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল ইকবাল মন্টুর উপজেলা নির্বাচনী মিটিং শেষে গড়াইখালি থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা

সাড়ে ৬টার দিকে গড়ইখালি শুকুমার ডাক্তারের মোড়ে পথ রোধ করে পিটিয়ে গুরুতর আহত ও জখম করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর প্রান্ত ঘোষ মৃত্যুবরণ করলে নিহতের ভাই ব্যাংক কর্মকর্তা অনুপ ঘোষ বাদী হয়ে পাঁচ জনকে এজাহারভুক্ত আসামী করে ১৬ অক্টোবর পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

সিআইডি খুলনা তদন্তভার গ্রহন করে শনিবার (১৬ জানুয়ারি) মাদারীপুর জেলা থেকে আসামি আলমগীর মোড়লকে গ্রেফতার করে রোববার (১৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আলমগীর মোড়ল পাইকগাছার ফকিরাবাদের মহিদুল মোড়লের ছেলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন