প্রকাশিত: জুলাই ২, ২০২৬

তথ্য প্রতিবেদক : খুলনার পাইকগাছা উপজেলায় বিনামূল্যে অত্যাধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত ৫ শতাধিক রোগীর চোখের ছানী অপারেশনের ব্যবস্থা গ্রহণ করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
আজ ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারিয়ান সোহাগ মিনা।
এ সময় জেলা পরিষদের প্রশাসক বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার সুবিধাবঞ্চিত অবহেলিত ও দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগন এবং ফ্রেড হলোস ফাউন্ডেশন প্রায় দুই হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ২ শতাধিক রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকী রোগীদের ব্যাবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা: আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু,
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।