৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:১৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩

  • শেয়ার করুন

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন যাত্রীর প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থলেই মারা যান ১৪ জন।
হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয় । এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।
রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুর জেলা শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান।

তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে পাশের খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের ফরিদপুরের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।“ধারণা করা হচ্ছে দ্রুতগামী বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনে থেকে মাঝামাঝি পর্যন্ত অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন