২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৩৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

যৌথ অভিযানে ভোলা ও খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫

  • শেয়ার করুন

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারী) মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়ন্থ শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করে। এ সময় ১ টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি পাইপগান (একনালা), ১টি চাপাতি ও ১টি ছুরি, ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদিসহ আটক করে।

এছাড়াও শনিবার খুলনার সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অন্য একটি অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুন এবং যশোর অঞ্চলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশকে আটক করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট জারি থাকায় উক্ত এলাকায় পলাতক অবস্থায় আত্মগোপনে ছিলো। এছাড়াও মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে ১১ টি এবং আকাশের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানদ্বয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন