২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:০৯

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম,২০ ডিসেম্বর ২০২৫: দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বপূর্ণ একালাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯-১২-২০২৫) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বাসায় অভিযান চালায়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের ঘর তল্লাশি করে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসমূহের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ভিন্ন ভিন্ন মডেলের ০৯ রাউন্ড লাইভ এ্যামুনিশন, ০৪ রাউন্ড পিস্তল বল, দেশীয় অস্ত্র ০২টি এবং ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনমানুষের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন