২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৫১

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে ৯ প্রতারক গ্রেফতার : ৩৮ প্রার্থী উদ্ধার

প্রকাশিত: মে ২০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : নৌবাহিনীতে চাকরী দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে ৯ জন প্রতারককে গ্রেফতার করেছে নৌবাহিনী। এসময় তাদের হাতে জিম্মি ৩৮ জন চাকরী প্রার্থীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতভর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার হোটেল সুইফট থেকে ৯ জন প্রতারককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া প্রতারক হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিসাতপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, একই উপজেলার মহিষকুন্ডু গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ, চক গ্রামের বাসিন্দা আরজ আলীর ছেলে মো. আলহাজ আলী, চুয়া মল্লিকপাড়ার বাসিন্দা নয়ন আলী, ফরিদপুর জেলার রাজবাড়ি উপজেলার ঘোষবাড়ির বাসিন্দা রেজাউল মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল, মেহেরপুর জেলার গংনী উপজেলার হাড়ভাঙ্গা এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে মোসতাকিম, বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার রেজাউল করিমের ছেলে রিয়াজ মোল্লা, রাজশাহীর বাগমার উপজেরঅর কালিকাপুর এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে আমিরুল ইসলাম, এবং কুষ্টিয়া উপজেলার পদমাদিয়া এলাকার বাসিন্দা আব্দুল বারীর ছেলে শামীম ইসলাম।
সোনাডাঙ্গা থানার এস আই আব্দুল হাই বলেন, মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী তিতুমীর খুলনার খালিশপুরে নিয়োগ পরীক্ষার মাঠ আছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র খুলনাসহ অন্যান্য বিভাগ এবং জেলা থেকে চাকুরী প্রত্যাশীদের প্রলোভন দেখাতে থাকে। এ সকল প্রতারক তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নিয়ে থাকে। সোমবার রাতে তাদের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা দাবিও করেছিল। তার পদক্ষেপ হিসেবে চকুরী প্রত্যাশীদের নিকট থেকে প্রতারকরা মোবাইল ফোনও কেড়ে নেয়।
তিনি আরও বলেন, নৌবাহিনী খুলনার তিতুমীরে পরীক্ষা আছে বলে ৩ দিন আগে সোনাডাঙ্গা আবাসিক এলাকার আবাসিক হোটেল সুইফটের ৩টি কক্ষ ভাড়া করে। আমরা অনেক আগে বিষয়টি আচ করতে পেরেছিলাম। কিন্তু আমাদের আগে নৌবাহিনী প্রতারিত হওয়ার আগে ওই হোটেলে অভিযান চালিয়ে ৯ জন প্রতারককে গ্রেপ্তার এবং ৩৮ জন চাকুরী প্রত্যাশিকে উদ্ধার করে। এ সময়ে প্রতারকদের কাছ থেকে যৌথবাহিনীর সদস্যরা ৫ টি মোবাইল ফোন ১০০ টাকা মূল্যের ৩৬ সেট স্ট্যাম্প এবং কয়েকটি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়। নৌবাহিনীতে চাকুরী দিয়ে ৯-১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার টার্গেট তাদের ছিল।
তিনি বলেন, ভোররাতে নৌবাহিনীর সদস্যরা ৯ জন প্রতারককে থানায় হস্তান্তর করেন এবং তাদের বিরুদ্ধ মামলা দায়ের করেন, বানৌজা পিও(আর) মো. আরিফুল ইসলাম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন