১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:১৩

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

দেশে করোনায় একদিনে আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৪

প্রকাশিত: জুলাই ২২, ২০২০

  • শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে মঙ্গলবার (২১ জুলাই) থেকে বুধবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৭৪৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪২ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ২১ জন চট্টগ্রামের ৮ জন, সিলেটের ৩ জন, রংপুরের ২ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন। ৪২ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ১২ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩৭ জন এবং বাসায় ৫ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২ হাজার ৭৫১ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ লাখ ১৩ হাজার ২৫৪।

গত ২৪ ঘন্টায় মোট ১১ হাজার ৯৭৬ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে এবং পূর্বের নমুনা মিলে মোট ১২ হাজার ৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯ টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ১৭ হাজার ২০২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮২৪ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪৪ হাজার ৫০৪জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৯৯ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২৫ হাজার ৭৭৮ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭৯৬ জন।

নমুনা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন