৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:০৮

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

দেশে করোনায় একদিনে আরও ৪১ মৃত্যু: নতুন শনাক্ত ৩০৫৭

প্রকাশিত: জুলাই ২১, ২০২০

  • শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ ‍ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৭০৯ জনের, মোট শনাক্ত (আক্রান্ত) হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৩৯ জন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইল বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন মহিলা। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৮ লাখ মানুষ; প্রাণহানী ৬ লাখ ১৩ হাজার। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৯ লাখ মানুষ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন