২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:১০

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

দেশে করোনায় একদিনে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৬২

প্রকাশিত: জুন ২৪, ২০২০

  • শেয়ার করুন

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ৩৪৬২
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা [ফাইল ছবি]
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী এবং ১০ জন ঢাকা বিভাগের ও বাকি ২৭ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৮২ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৪৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫ টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৪৬২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৮২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন