১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:১৮

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, শনাক্ত রেকর্ড ৩৪৭১

প্রকাশিত: জুন ১২, ২০২০

  • শেয়ার করুন

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৭১ জন। এটিও একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে।

শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মৃতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ১১, সিলেটে ৩, রাজশাহীতে ২, বরিশালে ৩, খুলনায় ১, ময়মনসিংহে ২ এবং রংপুর বিভাগে ৫ জন মারা গেছেন।

মৃত ৪৬ জনের বয়স:

২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ৬ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ১২ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৫ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ৭ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন
১০০ বছরের বেশি বয়সী: ১ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৯৫০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০টি নমুনা। আজ দেশের ৫৯টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫০২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট আক্রান্ত: ৮১ হাজার ৫২৩ জন।
মারা গেছেন: ১ হাজার ৯৫ জন।
মোট সুস্থ: ১৭ হাজার ২৪৯ জন।
মোট নমুনা পরীক্ষা: ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৭৬ লাখ ৯ হাজার ৭২৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ গেছে ৪ লাখ ২৪ হাজার ৮৪ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৬ হাজার ৩৫ জন।
যুক্তরাজ্য: ৪১ হাজার ২৭৯ জন।
ব্রাজিল: ৪১ হাজার ৫৮ জন।
ইতালি: ৩৪ হাজার ১৬৭ জন।
ফ্রান্স: ২৯ হাজার ৩৪৬ জন।
স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
মেক্সিকো: ১৫ হাজার ৯৪৪ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৬৩৬ জন।
জার্মানি: ৮ হাজার ৮৫১ জন।
ইরান: ৮ হাজার ৫৮৪ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন