৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৩১

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ২৫ রমজান বুধবার আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি হযরত আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলার সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ, সমন্বয়ক ইমরান বাশার, নলতা ডায়াবেটিস হাসপাতালের পরিচালক মিলন হোসেন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি আবু তৈয়ব খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, দেবহাটা থানার এসআই আদনান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ ও সাধারন মানুষ ইফতার মাহফিলে অংশ নেন। এসময় পবিত্র রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করা হয়। শেষে দেশ ও সমস্ত মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন দেবহাটা উপজেলা মডেল মসজিদের খতিব সাইফুদ্দিন ইয়াহিয়া।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন