৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:১৬

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

দিঘলিয়ায় নৌবাহিনীর হাতে ৪ জন গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ : খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে নৌবাহিনী। এরা সবাই হত্যা চেষ্টা মামলার আসামী বলে জানা গেছে।

গত মঙ্গলবার (১৬-০৯-২০২৫) খুলনা জেলাস্থ দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় একটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মঞ্জু শিকদার, বেঞ্জির শিকদার, ফিরোজ শিকদার এবং শামীম শেখকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। উক্ত অভিযানে বাংলাদেশ পুলিশও অংশগ্রহণ করে।

স্থানীয় জনগণ ও থানার বরাতে জানা যায়, এলাকায় শত্রুতার কারণে প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগে সংশ্লিষ্ট সকলেই থানার এজাহারভুক্ত আসামি। পরবর্তীতে আটককৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন