৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৯:৩৬

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২

  • শেয়ার করুন

তৃতীয় মেয়াদে চীনের সর্বোচ্চ ক্ষমতায় বসলেন কমিউনিস্ট পার্টি সিপিসির’র প্রধান এবং দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। এর মাধ্যমে দলীয় প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতার তকমা পেলেন শি। খবর স্কাই নিউজের।

রোববার (২৩ অক্টোবর), সিপিসি’র সপ্তাহব্যাপী জাতীয় সম্মেলনের শেষদিনে শি জিনপিংকে আবারও দলের মূল নেতা হিসেবে অনুমোদন দেয়া হয়। ফলে তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হলেন শি। টানা ১০ বছর ক্ষমতায় আছেন এই নেতা। তৃতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট হওয়ায় আরও ৫ বছরের জন্য ক্ষমতায় থাকবেন তিনি।

রোববার নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির নবনির্বাচিত ৬ সদস্য ওঠেন সম্মেলন মঞ্চে। তারা সবাই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এ দিন নতুন প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছেন সাংহাই কম্যুনিস্ট পার্টির প্রধান লি কিয়াং। আগামী মার্চে বর্তমান সরকার প্রধান লি কেকিয়াংয়ের মেয়াদ শেষ হলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয় চীনের এ কংগ্রেস। এবার একটি নতুন কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ করেছে। সেখানে বাদ পরেছেন দু’জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

এদিকে, এ কংগ্রেস চলাকালীন চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে কংগ্রেস হল থেকে সরিয়ে নেয়ার ঘটনায় আলোচনা সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, অসুস্থ হয়ে যাওয়ায় বের করে নেয়া হয়েছে সাবেক নেতাকে। তবে এদিন প্রকাশিত একটি ভিডিও দেখে অনেকেই বলছেন, ইচ্ছার বিরুদ্ধে কংগ্রেস থেকে সরানো হয়েছে সাবেক প্রেসিডেন্টকে।

শনিবার সপ্তাহব্যাপী চলা কংগ্রেসের শেষ দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে বসেছিলেন ৭৯ বছর বয়সী সাবেক নেতা হু জিনতাও। এ সময় দুই কর্মকর্তা তাকে বাইরের পথ দেখালে শি’কে কিছু একটা বলেন তিনি। যা শুনে মাথা নাড়েন প্রেসিডেন্ট। এরপরই গ্রেট হল থেকে নিয়ে যাওয়া হয় হুকে। এ ঘটনা নিয়ে বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক মহলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন