৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:৫১

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১

  • শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজের প্রথম ম্যাচে বল হাতে নিজের দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশানকাকে বোল্ড করে সাজঘরে পাঠান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই উইকেটে পেয়েই গড়লেন একক অনন্য রেকর্ড। পাকিস্তানি সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের শিকারকারী বোলার এখন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি এবং বাংলাদেশের সাকিব আল হাসান। দুজনের উইকেটের সংখ্যা ছিল ৩৯টি করে।

বল হাতে নিজের প্রথম ওভারে উইকেটের দেখা পাননি সাকিব। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই করেন বাজিমাত। ইনিংসের নবম এবং নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই নিশানকাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব। তাতেই আফ্রিদিকে ছাড়িয়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। একই ওভারের চতুর্থ বলে আরেকটি উইকেট তুলে নেন সাকিব। ২৪ রানে নিশানকা এবং শূন্যরানে ফেরেন ফার্নান্দো।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উইকেট সংখ্যা ৪১টি। আর ম্যাচ খেলেছেন মাত্র ২৯টি। অন্যদিকে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে থাকা শহিদ আফ্রিদি ৩৪ ম্যাচে নিয়েছেন ৩৯টি উইকেট। তৃতীয় অবস্থানে থাকা লাসিথ মালিঙ্গার ঝুঁলিতে রয়েছে ৩৬ উইকেট। এছাড়া চতুর্থ এবং পঞ্চম অবস্থানে থাকা আজান্তা মেন্ডিস এবং সায়েদ আজমল নিয়েছেন ৩৫টি করে উইকেট।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন