২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৪৭

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে দুই ট্রলার ডুবি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য ডেস্ক: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ দুইটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পরে কাছাকাছি থাকা অন্য ট্রলার সাগরে ভাসমান অবস্থায় ২৮ জনকে উদ্ধার করলেও রবিউল নামের এক জেলে এবং ডুবে যাওয়া ট্রলার ও জাল উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত জেলেরা রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা ও মৌডুবী গ্রামের বাসিন্দা।মহিপুর গাজী ফিসের স্বত্বাধিকারী মজনু গাজী বলেন, রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর রশির মেম্বারের এফবি মুনিয়া ট্রলারটি আমার আড়ত থেকে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্য ছেড়ে যায়। আজ দুপুরের পর হঠাৎ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় কাছাকাছি থাকা অন্য মাছ ধরা ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এফভি জোবায়ের ট্রলারের মালিক ইলিয়াস মৃধা রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মহিপুর বন্দর থেকে তার ট্রলারটি ছেড়ে যায়। আজ শুক্রবার বেলা ১২টার দিকে জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া জানান, মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির দুটি মাছ ধরা ট্রলার শুক্রবার সমুদ্রে ডুবে গেছে। ট্রলারে থাকা ২৯ জেলের মধ্যে ২৮ জেলেকে উদ্ধার করলেও এখনো একজন নিখোঁজ রয়েছে। এছাড়া ট্রলার দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন