৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:১৫

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১

  • শেয়ার করুন

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে ৯টা ১২ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া সকাল সাড়ে ৯টার পর যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর লাশ এখন হাসপাতালেই রাখা আছে। জাতীয় পার্টির সিনিয়র নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

এর আগে ৮ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবলু।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন