২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৩৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ছাত্রীর সঙ্গে ইবি শিক্ষককের আপত্তিকর প্রেমালাপ ফাঁস

প্রকাশিত: জুলাই ৪, ২০২০

  • শেয়ার করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের অশ্লীল প্রেমালাপের অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এক ছাত্রীর সঙ্গে ফোনে শারীরিক সম্পর্কসহ অশ্লীল প্রেমালাপ করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় অধ্যাপক মিজানকে কারণ দর্শানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক পদ থেকে অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চত করেন। এর আগে সকালে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশেও প্রশাসনিক পদ (টিএসসিসির পরিচালক) থেকে অব্যহতি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

ওই অফিস আদেশে বলা হয়, অধ্যাপক মিজান এবং নারী শিক্ষার্থীর মধ্যে যে অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা হয়েছে, তা নৈতিক স্খলনের শামিল। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যে পবিত্র সম্পর্ক, তা ক্ষুণ্ন হয়েছে।

এরূপ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে অধ্যাপক ড. মিজানকে টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এছাড়া কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর কারণ দর্শাতে বলা হয়েছে।

এদিকে, এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুনকে আহ্বায়ক, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরিন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান ও এক নারী শিক্ষার্থীর অশ্লীল প্রেমালাপের দুটি অডিও ক্লিপ ফাঁস হয়। ওই অডিও ক্লিপের একটিতে ড. মিজানকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে একা বাসায় আসার প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ধরণের অশ্লীল আলাপ করতে শোনা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন