২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ছাত্রদের তোপের মুখে কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষের পদত্যাগ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনার কয়রার কপোতাক্ষ মাহাবিদ্যলযের অধ্যক্ষ্ অদ্রিস আদিত্য মন্ডল পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে তিনি কলেজের সভাপতি বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন।

অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল তার আবেদনে লেখেন- আমি গত ২৯ জানুয়ারী ২০১৭ সাল থেকে অত্র কলেজে অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছি। কিন্তু আমার ব্যক্তিগত অসুবিধার কারনে উক্ত পদ থেকে সেচ্ছায় পদত্যাগের জন্য সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা গত ১২ই (আগষ্ট) কয়রা সদরের তিন রাস্তার মোড়ে কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন । তারা বলেন, তিনি একজন দুর্নীতিবাজ শিক্ষক, তার অত্যাচারে অতিষ্ঠ কলেজের শিক্ষক-,কর্মচারী ও শিক্ষার্থীরা । তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। যে কারনে তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা । সেই থেকে তার পদত্যাগের দাবি করছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ ১৫ (আগষ্ট)সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে তিনি কলেজের সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

কপোতাক্ষ মাহাবিদ্যলয়ের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা (ভাবপ্রাপ্ত) নির্বাহী অফিসার বি এম তারিক-উজ-জামান বলেন, অধ্যক্ষের পদত্যাগ পত্র হাতে পেয়েছি পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন