২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

চিতলমারীতে জাতীয় সমাজ সেবা দিবসে হুইল চেয়ার,আইডি কার্ড,ছাগল ও অন্যান্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে জাতীয় সমাজ সেবা দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও আইডি কার্ড এবং ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে ছাগল বিতরণ ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ০২ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
উক্ত অনুষ্ঠানে প্রতি জনকে ১টি হুইলচেয়ার, ২টি ছাগল,৫০ কেজি চাউল,৩৫ কেজির ভূষির বস্তা,০৫ কেজি মসূর ডাল, ০৫ কেজি সয়াবিন তেল,১টি মশারী ও নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না উপজেলা পরিষদ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ওসি তদন্ত মোঃ লিয়াকত আলী, ডাঃ এম আর ফরাজি, বীর মুক্তিযোদ্ধা গণ, রাজনৈতিক নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মোঃ সোহেল পারভেজ সমাজ সেবা অফিসার, মোঃ সোহরাব হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা সহ প্রমূখ, সুধীজন এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন