২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৫৭

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

চিতলমারীতে “জাতীয় যুব দিবস “২০২২ উদযাপিত

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে “জাতীয় যুব দিবস” ২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১লা নভেম্বর সকাল ৯-৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইয়েদা ফয়জুন্নেছা।
“প্রশিক্ষিত যুব,উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এর আলোকে আয়োজিত জাতীয় যুব দিবসে যুব সমাবেশ, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবদের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল, জনাব বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাবেরা কামাল স্বপ্না উপজেলা পরিষদ,ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ওয়ালিউজ্জামান, অর্চনা দেবী ঝর্ণা।
আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ হাফিজুর রহমান, আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান সহ প্রমূখ কর্মকর্তা গণ,যুব প্রশিক্ষিত মহিলা ও পুরুষ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন