৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:০৩

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

চার মাসের মধ্যে খুলনা চেম্বারের নির্বাচনের নির্দেশ

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে তাকে চার মাসের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চেম্বারের বিতর্কিত দুই কর্মকর্তাকেও অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে বুধবার পৃথক দুই অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথম আদেশে বলা হয়েছে, খুলনা চেম্বারের প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর দায়িত্ব ২৯ এপ্রিল শেষ হয়েছে। তবে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্য চলমান রাখার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলমকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি চার মাসের মধ্যে আবশ্যিকভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এছাড়া বাকি অফিস আদেশে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চুক্তিভিত্তিক সচিব নূর রুখসানা বানু এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এস্টেট) বিশ্বরূপ সরকারের বিষয়ে নিয়োগ বিধি ও নিয়োগপত্রের শর্তাবলী অনুসারে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত চেম্বারের যাবতীয় কার্যক্রম হতে সাময়িক অব্যাহতি প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন