১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:০৬

শিরোনাম
সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪

চলন্ত ট্রেন থেকে খুলে গেল বগি!

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

ঢাকা থেকে জামালপুরগামী চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি খুলে আলাদা হয়ে গেছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ ঘণ্টাখানেক বন্ধ ছিল।তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (বাকৃবি) এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই পেছনের একটি বগি জোড়া থেকে খুলে যায়।

বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে স্টেশনে যোগাযোগ করেন।
পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় বগি উদ্ধার করে রেলওয়ে স্টেশনে আসে।

বর্তমানে তিস্তা এক্সপেস ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে গেছে।
এ ঘটনায় কোনো ট্রেন স্টেশনে আটকে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, হাওর এক্সপ্রেস ময়মনসিংহে আটকে ছিল। পরে তিস্তা এক্সপ্রেস স্টেশনে ঢুকলে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন