১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:০৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ‘স্যালভেজ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ঃ চট্টগ্রামস্থ বানৌজা নির্ভীক ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সোয়াড্স কমান্ড এর অধীনে ডাইভিং এন্ড স্যালভেজ গ্রæপের তত্ত¡াবধানে ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ আজ মঙ্গলবার (১৪-০১-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমডোর সোয়াড্স কমান্ড কমডোর মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
‘সমন্বয়ে সুরক্ষা নিশ্চিত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ কর্মশালা এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি শাখার সদস্যগণ বিভিন্ন সরকারি এবং বেসরকারি অংশীদার সংস্থাসমূহের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডাইভিং ও স্যালভেজ বিষয়ে অধিকতর জ্ঞান লাভ করে। যা দেশ ও দেশের বাইরে যে কোন দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি উদ্ধার অভিযানে সহায়ক ভূমিকা পালন করবে। উক্ত কর্মশালায় নৌবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফে›স, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং নৌ পুলিশসহ বিভিন্ন বেসরকারি স্যালভেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি শাখার সদস্যরা দেশের গন্ডি পেরিয়ে জাতিসংঘ মিশনসহ আন্তর্জাতিক পরিমÐলে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে উদ্ধার, স্যালভেজ ও ডুবুরি কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন