২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:০৬

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুন ১৩, ২০২০

  • শেয়ার করুন

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে।

আজ শুক্রবার (১২ জুন) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ৯জন, মুকসুদপুরে ২জন, কোটালীপাড়ায় ১জন ও সদর উপজেলায় ১জন রয়েছে। এর মধ্যে কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর রয়েছেন।আক্রান্তদের হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে এবং পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২জন ও মুকসুদপুর উপজেলায় ১জন মারা মারা গেছেন। বাকীদের মধ্যে ১৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৮৮ জন জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশন চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ১০৪ জন, মুকসুদপুরে ৭৮ জন, কোটালীপাড়ায় ৫৫, গোপালগঞ্জ সদরে ৫১জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৯ জন রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন