১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:০০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনা-৪ আসনের সবগুলো ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ দাবি স্বতন্ত্র প্রার্থী দারার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা-৪ আসনের ১৩৩ টি ভোটকেন্দ্রের সব কয়টিই চরম ঝুকিপূর্ণ বলে দাবি করেছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা।
তিনি অভিযোগ করে বলেন, খুলনা ৪ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন আওয়ামী লীগের এমপি প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী এমপি ও তার কর্মী সমর্থকরা।
আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
দারা বলেন, আমার কর্মী সমর্থক, সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে।
হুমকি প্রদান করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিও।
সরকারী কর্মকর্তাদের কাজে লাগিয়ে ভোট পক্ষে নেয়ার চেষ্টা করছেন সালাম মুর্শেদী এমন অভিযোগ করে দারা আরও বলেন, আব্দুস সালাম মুর্শেদীর ভাগ্নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (তেরখাদা), পি আই ও (তেরখাদা) সহ বেশ কয়েকজন সরকারি চাকুরে
এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ, রূপসা কলেজ, সৈয়দ আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা গার্লস কলেজের যে সকল শিক্ষকবৃন্দ প্রিজাইডিং অফিসার বা সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাবেন তারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
এসব কমকর্তাদের সরিয়ে দেয়ার জন্য রিটার্নিং অফিসারের প্রতি আহ্বানও জানান দারা।
নেতাকর্মীদের উপর নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালামের নেতাকর্মীরা শারিরীকভাবে নির্যাতন করছে এমন অভিযোগ করে দারা আরও বলেন, দিন দিন খুলনা ৪ এর নির্বাচনী পরিবেশ নির্বাচনের অনুপযুক্ত হয়ে উঠছে।
সংবাদ সম্মেলনে উপস্তিতি ছিলেন, স্বতন্ত্র প্রার্থী দারার প্রধান এজেন্ট এসএম মোয়াজ্জেম রশিদী দোজা, হুমায়ুন কবীর ববি, তেরখাদা উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন