২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:২৮

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনা মহানগরীতে চোরাকারবারীর পেট থেকে বের হলো ৮ স্বর্ণের বার

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : গ্রেফতার এড়াতে গিলে ফেলেছিলেন ৮ টি স্বর্ণবার। কিন্তু শেষ রক্ষা হলো না আব্দুল আওয়ালের (৩৬)। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করে পুলিশ। পরে এক্স-রে করে দেখা মেলে ৮ টি স্বর্ণের বার। পরে পায়ূপথের মাধ্যমে বের করা হয় সেই বারগুলো।
বুধবার রাত ১১ টার দিকে নগরীর লবনচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার হয় আওয়াল। সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৈাহিদুজ্জামান স্বর্ণসহ আওয়ালকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকায় বসানো হয় চেকপোষ্ট।
পুলিশ ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি করে। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাসের নির্দিষ্ট আসনের যাত্রী আব্দুল আউয়ালকে প্রথমে স্বর্ণের বিষয় জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। তাকে থানায় নিয়ে দেহ তল্লাশি করা হলে কোন কিছু পাওয়া যায়নি তার কাছ থেকে। পরে তাকে নগরীর একটি ডায়গনিষ্ট সেন্টারে নিয়ে এক্স-রে করা হয়। সেখানে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮টি স্বর্ণের বার বের করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি আরও জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন