২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৯

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনা মহানগরীতে এ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নবলোক কর্তৃক বাস্তবায়িত এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরী ও আর্থিক সহযোগীতায় পরিচালিত ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের আওতায় এ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) সিভিল সার্জন অফিসের (স্কুল হেলথ ক্লিনিক) কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুনের সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডা: মো: মনজুরুল মুরশিদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মোহসীন আলী ফরাজী। কর্মশালায় এ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কি এবং কি করণীয় এ বিষয়ে উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের হেলথ স্পেশালিস্ট ডা: এম এম আওরঙ্গজেব আল হোসেইন।
বর্তমানে এএমআর একটি অতি গুরুত্বপূর্ন বিষয়। শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে এএমআর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আগত সকল অতিথি এ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার কমানোর উপর গুরুত্বারোপ করেন। সভাপতি প্রত্যেককে এ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করার পরামর্শ দেন এবং ডাক্তারের পরামর্শ ব্যতিত এ্যান্টিবায়োটিক ব্যবহার না করতে বলেন। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, ওয়ার্ড প্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন