৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:৫৮

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনা মহানগরীতে ইজিবাইক চালক হাফিজুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খালিশপুরে বসবাসরত ইজিবাইক চালক মোঃ হাফিজুল ইসলামকে (৪৩) পরিকল্পিতভাবে হত্যাকারী মোঃ হাসান নকিব ও তার স্ত্রী মোসাঃ রেশমা খাতুন এর দ্রুত বিচার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে মহানগর ইজিবাইক শ্রমিক দল, হাফিজুলের এলাকাবাসি ও বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন করা হয়। এসময় ইজিবাইক শ্রমিক দলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সভাপতির বক্তব্য রাখেন এবং সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ্ সঞ্চালনা করেন।
মানববন্ধনকালে সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান জামান বলেন, ইজিবাইক চালক হাফিজুলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে। না হলে ঐ খুনি নকিব ও তার স্ত্রী রেশমার মতো খুনিদের খুনের মাত্রা আরও বেড়ে যাবে। শুধু হাফিজুল নয়, শাহীন হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। তাদের ফাঁসি দিতে হবে। এসময় তিনি আরও বলেন, গত শনিবার নগরীর সন্ধানী ক্লিনিকের সামনে থেকে আব্দুল্লাহর ইজিবাইক ছিনতাই করা হয়। আমরা এ সকল চোর ছ্যাচড়াদেরও বিচার চাই। এছাড়াও প্রতিনিয়তই ইজিবাইক চুরি, ছিনতাইসহ ইজিবাইক চালকদের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের প্রতিবাদ জানাই। আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন আর নিরব না থাকে। তাদের ঘুম যেন ভাঙ্গে। তাদের তৎপরতাই পারে আমাদের নিরাপত্তা দিতে।
এসময় হাফিজুলের পরিবারের পক্ষ থেকে বোন, ভাই ও ভাগ্নি আবেগাপ্লুত কণ্ঠে বক্তব্য রাখেন। তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ৬ মার্চ বটিয়াঘাটা থানা সংলগ্ন এলাকা থেকে হাফিজুলকে হত্যা করে তার ইজিবাইক নিয়ে যায় খুনিরা। এ খুনের ২ আসামী মোঃ হাসান নকিব ও তার স্ত্রী মোসাঃ রেশমা খাতুনকে গ্রেফতার করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন