১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৩১

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

খুলনা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২১

  • শেয়ার করুন

শুক্রবার বিকালে খুলনা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভা নগরীর খালিপুরস্থ বঙ্গবাসি স্কুল অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। সভপিতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আফজালুল হক।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের খুলনা জেলার প্রস্তাবিত কমিটি কেন্দ্রিয় ভাবে অনুমোদন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেই সাথে নব নির্বাচিত সদস্যদের পরিচয় করানো হয়। ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হলেন মোঃ ঈমানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী উত্তম মজুমদার। মত বিনিময় সভায় বক্তৃতা করেন বঙ্গবাসি স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন,অধ্যাপক বদরুল ইসলাম, দৈনিক তথ্যের বার্তা স¤পাদক এসএম নুর হাসান জনি, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান সোহাগ প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত সহ আগামী মাসে আনুষ্ঠানিক ভাবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালোনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন