৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১১:৩৩

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

প্রকাশিত: জুন ৪, ২০২১

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে শুক্রবার(০৪জুন) দুপুর ১২ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেরুন্নেছা শার্লী (২১) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের মৃত মহিউজ্জামানের কন‍্যা। শার্লী ঢাকা তিতুমীর কলেজের ছাত্রী ছিলেন।

জানা গেছে, কলেজ ছাত্রী শার্লী বাবার মৃত্যুর পর ঢাকার মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতো। করোনাকালে সে ফকিরহাট চলে আসে এবং ঈদের সময় সাতক্ষীরা সোনালী ব্যাংকে চাকরীরত চাচির কাছে বেড়াতে গিয়েছিল। চাচার সাথে সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে ফকিরহাট বাড়িতে ফেরার পথে খুলনার লবনচরা পৌঁছালে পার্শ্বরাস্তা থেকে একটি সাইকেল হঠাৎ তাদের সামনে চলে আসে। সাইকেল আরোহীকে বাঁচাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময়ে পিছনে বসা শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংএর উপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবনচরা থানার ওসি সমীর কুমার সরকার বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করতে চায়নি। তারা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আসলে বিনা ময়না তদন্তে মরদেহ ছেড়ে দেওয়া হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন