২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:০২

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনায় তিন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনায় অতিরিক্ত দামে আলু বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় তিন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত।
র‌্যাব-৬ এর লেঃ কর্ণেল ফিরোজ কবির বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়।
তিনি বলেন, আজ রোববার সোনাডাঙ্গা কাঁচাবাজার, খুলনা এলাকায় অবৈধভাবে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় মেসার্স আয়েশা বানিজ্য ভান্ডার (মালিক-গোবিন্দ কুন্ডু (৪৪) সেনাডাঙ্গা কাঁচাবাজার, খুলনাকে পাঁচ হাজার টাকা, সোনাডাঙ্গা বাস টার্মিনালের ভর্তা বাড়ি রেস্টুরেন্ট (মালিক-মোঃ সবুজ (৫০) খুলনাকে বিশ হাজার টাকা এবং কেডিএ নিউমার্কেটের নুরুল ইসলাম ট্রেডার্স (মালিক-মোঃ নুরুল ইসলাম (৫১) কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন