১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:১৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় জুট মিল শ্রমিক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় চার বছর আগের জুটমিল শ্রমিক ইব্রাহীম হত্যার মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

দণ্ডিতরা হলেন মো. পারভেজ, কামাল হোসেন ও আরিফুর ইসলাম দিপু। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আরিফ মাহমুদ লিটন জানান, ২০১৬ সালের ২২ ডিসেম্বর দুপুর ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া গ্রামের ইব্রাহিম দুপুরের ভাত খেয়ে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ থাকেন।

“এর ২৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি একই গ্রামের বাইতুর রহমত জামে মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় নিহতের বাবা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন বলে লিটন জানান।

পিপি লিটন জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই বজলুর রহমান ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এর মধ্যে তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন সোহেল বিশ্বাস, মাসুদুর রহমান ও জুবায়ের হাসান বনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন